বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুর লায়ন্স ক্লাব এর আয়োজনে অক্টোবর সেবাপক্ষ  পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

দিনাজপুর  থেকে মোঃ ইউসুফ আলী।- লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে অক্টোবর-২০২৪ সেবাপক্ষ উদযাপন উপলক্ষ্যে প্রথম দিন বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড লায়ন্স ভবন হতে লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট লায়ন বাদশা ইমাম আরাফাত ও সেক্রেটারী লায়ন মোঃ শাহ আলম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লায়ন ভবনে গিয়ে শেষ হয়।

উক্ত র‌্যালীতে ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও লায়ন শিশু নিকেতনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বে লায়ন্স ক্লাবের হলরুমে সকলের জন্য ফ্রি হোমিও চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ক্লাব ট্রেজারার লায়ন মোঃ সাইদুর রহমান সরকার, ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট লায়ন এম.এ খালেক, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ মোকাররম হোসেন, ডাইরেক্টর লায়ন মোঃ মোককাররম হোসেন খান, এ্যাডভাইজার লায়ন রেজওয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন এ্যাডঃ এম.এ মজিদসহ দিনাজপুর লায়ন্স ক্লাবের সকল সদস্যবৃন্দ।

এছাড়াও অক্টোবর সেবাপক্ষ উপলক্ষ্যে দ্বিতীয় দিনে ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় রামনগর খেলার মাঠে বৃক্ষরোপন কর্মসূচী, ৫ অক্টোবর শনিবার সকাল ১০টায় লিলির মোড়ে ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ), ৭ অক্টোবর সোমবার সকাল ১০টায় লায়ন্স ভবনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান, ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় লালবাগ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা উপকরণ বিতরণ, ১৪ অক্টোবর সোমবার রাত ৮টায় দিনাজপুর লায়ন্স ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com