বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শান্তনা রাণী পেল লায়ন্স ক্লাব অব ঢাকা ইউনিক গ্রীণ এর সহযোগিতা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।–  ৫ অক্টোবর/২৪ খ্রি:  শনিবার লায়ন্স ক্লাব অব ঢাকা ইউনিক গ্রীণ এর পক্ষ থেকে পীরগঞ্জ পৌর সভার পিঠা ব্যাবসায়ী শান্তনা রাণীকে আর্থিক ও উপকরণ সহযোগিতা প্রদান করা হয়েছে।

লায়ন্স ক্লাব অব ঢাকা ইউনিক গ্রীণ এর অক্টোবর সার্ভিস ২০২৪ এর অধীনে সুখি পীরগঞ্জ বিনির্মানে আর্থসামাজিক উন্নয়ন,দারিদ্র বিমোচন,আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পীরগঞ্জ পৌরসভার দরিদ্র পিঠা ব্যবসায়ী শ্রীমতি শান্তনা রাণী রায়ের  ব্যবসাকে গতিশীল ও চাঙ্গা করার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এর আগে ঢাকা ইউনিক গ্রীণ এর পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন সৈয়দ মশিউর রহমান, লায়ন মোঃ জামাত আলী।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ,বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলার রহমান,গিলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।

এদিন বিকেলে উপজেলা রাজস্ব অফিসের উত্তরগেট সংলগ্ন স্থানে সংক্ষিপ্ত আলোচনা শেষে ইউনিক পিঠা ঘর এর উদ্বোধন করেন,পীরগঞ্জ থেকে প্রকাশিত  বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা।

উদ্বোধন কালে শান্তনা রাণীর হাতে আর্থিক সহযোগীতা ও বিভিন্ন উপকরণ তুলে দেয়া হয়।  এ সময় এস আই রেজাউল করিম, সাংবাদিক বেলায়েত হোসেন, লায়ন আসমা বেগম, লিওবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com