বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবাবগঞ্জে ১০ গ্রেড বাস্তবায়নে সহকারী শিক্ষকদের মানববন্ধন 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত
নবাবগঞ্জ (দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।- “একদফা একদাবী ১০ গ্রেড ন্যায্য দাবী” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল আলমের সঞ্চালনায় নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ’ উপজেলা পরিষদের সামনে  মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন কবুলিপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলফাজুল হক , বাঘাডুবি ভবানীপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন কুমার ঘোষ , লাউগাড়ি প্রাঃ বিদ্যালয়ের  সহকারী শিক্ষিকা নাজনীন আক্তার নাইস , চকদলু সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির অন্যান্যরা বক্তব্য রাখেন ।
১০ ম গ্রেড প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩ তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা একটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি।’এবং মানববন্ধন থেকে শিক্ষকেরা দ্রুত তাঁদের জন্য ১০ ম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ ও বাস্তবায়নের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com