বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ঘোড়াঘাটে সনাতন ধর্মালম্বীদের সাথে ডা. জাহিদ হোসেনের মতবিনিময়

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ।-দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন বিএনপি।

৫ অক্টোবর  শনিবার সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপত্বিতে ও পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র আব্দুস ছাত্তার মিলনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার সহ অনেকে।

অনুষ্ঠানে উপজেলা ২৯টি পূজা মন্দিরের সভাপতি-সম্পাদকের হাতে বিএনপির পক্ষ থেকে উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেয়া হয়। এ সময় মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com