বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে জঘন্য কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩২১ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।- ভারতে  মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর নামে জঘন্য কটুক্তির প্রতিবাদে   দিনাজপুরের পার্ব তীপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বাদ যোহর এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে,ভারতে রাসুলুল্লাহ (সাঃ) এর নামে জঘন্য কটুক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রাম গিড়ি মহারাজ এবং তাকে সমর্থন কারী বিজেপি সংসদ নিতেষ নারায়ণ রায়কে গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে হাবড়া ইউনিয়ন ইমাম সমিতি।  হাবড়া ইউনিয়ন ইমাম সমিতির উদ্যোগে আয়োজিত তৌহিদী জনতার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে বাদ যোহর শুরু হয় এবং সুদুর ডাঙ্গা দাখিল মাদরাসা হয়ে চৌরাস্তা বাজারের এসে শেষ হয়।

এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর নামে কটুক্তির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন হাবড়া  ইউনিয়ন ইমাম সমিতির  সভাপতি মাওলানা আবু হায়াত,ইমাম সমিতর সভাপতি মাওলানা  মুফতি আব্দুল মতিন,উপদেষ্টা কমিটির সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, সহ-সভাপতি হাফেজ মোঃ মাজহারুল ইসলাম,  সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মেজবাহুল আলম,সহ-সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আসাদুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা হারুন অর রশিদ,সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ শাহিন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ৬৫ টি  মসজিদের ইমাম,৮ টি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীগন সহ হাজার হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com