বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বিরামপুরে বিএনপি’র সাংবাদিক সম্মেলন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত
 বিরামপুর (দিনাজপুর) থেকে মোঃ আবু সাঈদ।- বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতির নামে মিথ্যা সংবাদের ভিত্তিতে সাংবাদিক সম্মেলন। খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রির লাভের টাকা বিএনপি সভাপতির পকেটে শিরোনামে, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রথম আলো পত্রিকায় প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর ) বেলা ১১ টায় দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি মিঞা শফিকুল আলম মামুন লিখিত বক্তব্যে বলেন, গত ৬ অক্টোবর প্রথম আলো পত্রিকায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রির লাভের টাকা বিএনপি সভাপতির পকেটে শিরোনামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে আমার এবং আমার প্রিয় দল বিএনপি’র ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, তাই আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাড. মিঞা শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা সহ উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com