বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে আন্ত:স্কুল গ্রীষ্মকালীন কাবাডি’র ফাইনাল খেলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩০২ বার পঠিত

পীরগঞ্জ  পৌর এলাকা থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে আন্ত: স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৯ অক্টোবর/২৪খ্রি: বুধবার দুপুরে উপজেলা পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক অফিসারের আয়োজনে গ্রীষ্মকালীন কাবাডি বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদ হোসেন মন্ডল, একাডেমিক সুপার ভাইজার সাজেদুল বারী, বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, সহ-সভাপতি সাদেকুল ইসলাম, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, হাজী বয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমিনুল ইসলাম দোয়েল, পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম সরকার। বালকদের কাবাডি খেলায় বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়, বালিকাদের কাবাডি খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। শেষে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com