বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

দিনাজপুর থেকে মোঃ ইউসুফ আলী।- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর আয়োজনে “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে তৃতীয় দিন ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার। উক্ত সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুর সার্কেল এর সহকারী পরিচালক মোঃ এ.টি.এম ময়নুল হাসান, মোটরযান পরিদর্শক কাফিউল হাসান মৃধা, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ারুল ইসলাম। এছাড়াও সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম-২, মোঃ মশিউর রহমান, অসিত কুমার বসাক, বিআরটিএ’র মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ সাদা মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীসচা জেলা কমিটির সদস্য মাহবুবুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন দিনাজপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও নিরাপদ সড়ক চাই জেলা কমিটি দিনাজপুর। উক্ত সেমিনারে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অতিথিবৃন্দ আলোচনা করেন এবং ৩টি ট্রাফিক চিহ্নাবলী বাধ্যতামূলক, সতর্কতামূলক ও তথ্যমূলক বিষয়ের উপর গুরুতারোপ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com