বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুর জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র মাদক বিরোধী অভিযানে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম কে ২০০০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দল।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ৪ নভেম্বর সোমবার দুপুরে গোপন সংসাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আবুল কাসেমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার কমলপুর ইউপির ৮নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম কে তার নিজ বাসা থেকে ২০০ বোতল ভারতীয় আমদানী নিসিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করে এসময় অপর এক মাদক ব্যবসায়ী মুসা আলীর পুত্র মাজেদুর রহমান পালিয়ে যায়। এব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আবুল কাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আরিফুলের বাসায় তল্লাশি চালিয়ে ২টি প্লাস্টিকের বস্তায় ২০০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে। এসময় আমাদের উপস্থিতি বুঝতে পেড়ে অপর এক মাদক ব্যবসায়ী আগেই পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com