বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি সোহেল রশিদ ।-  রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে র‍্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে  ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার  সকাল ১১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে, উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,  রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও  সাবেক উপমন্ত্রী  অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম।

    এদিন আরো বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক সহঃ অধ্যাপক গোলাম রব্বানী, ও সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মোস্তাফিজার রহমান,  পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ, সদস্য সচিব এইচআর ইয়াতিমুল হাসান লিটন. উপজেলা  সদরের আহবায়ক আনিছার রহমান,  ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও  ৭ই নভেম্বর তৎকালীন সিপাহী জনতার বিপ্লবের সেদিনের কথা স্মরণ করে বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে  আলোচনা সভাটি জনসমুদ্রে পরিনত হয়। পরে একটি বিশাল র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে ওভার পাচের নিচে সভাপতির বক্তব্যের পর সভার সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com