মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

চীনের বাজারে অত্যাধুনিক প্রযুক্তি পণ্য উন্মোচন করল শাওমি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৭৬৯ বার পঠিত

প্রতিবারের মতো এবারও চীনে অত্যাধুনিক নতুন প্রযুক্তি পণ্য প্রদর্শনীর আয়োজন করলো শাওমি। এতে দেশটির প্রযুক্তিপ্রেমীদের বৃহৎ পরিসরে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তি পণ্য তুলে ধরা হয়। এরমধ্যে রয়েছে শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো, শাওমি ওয়াচ এস৪, শাওমি ম্যাস সিস্টেম বিই৩৬০০ প্রো, শাওমি স্মার্ট ডোর লোক এম৩০ সিরিজ এবং শাওমি টিভি প্রো মিনি এলইডি ২০২৫ সহ বেশকিছু অত্যাধুনিক ডিভাইস ও অন্যান্য উন্নত প্রযুক্তি পণ্যে ।

নতুন এসব পণ্যের মাধ্যমে শাওমি আবারও দৈনন্দিন জীবনযাপনে অধিকতর সুরক্ষার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো। অনুষ্ঠানে যেসকল গ্রাহকরা প্রাত্যহিক জীবনে স্বাস্থ্য সুরক্ষা প্রযুক্তি পণ্য পরিধানে স্টাইল ও কার্যকারিতা উভয় চান তাদের জন্য ১.৭৪ ইঞ্চি এমোলেড ডিসপ্লে ও ২১ দিন চলার সক্ষমতা সম্পন্ন ব্যাটারি সমৃদ্ধ শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো ও নানামুখী সুবিধা সম্বলিত শাওমি স্মার্ট ওয়াচ বিশেষভাবে তুলে ধরা হয়।

প্রদর্শনিত উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে শাওমি মেশ সিস্টেম বিই৩৬০০ প্রো, শাওমির রাউটার আপনার বাসা-বাড়িতে কোন সমস্যা ছাড়া শক্তিশালী ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করবে।  শাওমি  এম৩০ স্মার্ট ডোর লক আধুনিক স্মার্ট বাড়িগুলোর নিরাপত্তার জন্য এক অনন্য উপকরণ। যার মাধ্যমে আপনার বাসস্থান থাকবে আরও বেশি নিরাপদ। শাওমি সবশেষ আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ টিভি শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৫  সিরিজ উচ্চতর ভিজ্যুয়াল স্পষ্টতা এবং স্মার্ট কার্যকারিতাসহ বাড়ির বিনোদন আরও বাড়িয়ে দিবে।

উন্মোচিত অত্যাধুনিক পণ্যগুলো গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট, ব্যবহারবান্ধব, ফিটনেস টেকনোলজি, বিনোদন এবং যোগাযোগে সাহায্য করবে। এই অত্যাধুনিক প্রযুক্তি পণ্যগুলোতে শাওমি গ্রাহকরা আরও ভালো অভিজ্ঞতা পাবে। আগামী মাস থেকে চীনের গ্রাহকরা এই স্মার্ট পণ্যগুলো ব্যবহার করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com