বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

দিনাজপুর থেকে মোঃ ইউসুফ আলী।- “বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জল ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর-২০২৪) সকাল ১০টায় আইডিইবি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, বিশেষ অতিথি বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার শাহ। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সহকারি প্রকৌশলী মোঃ শাহানুর রশিদ।

আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলি মোঃ মাসুদ রানা, আইডিইবি’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু, অর্থ সম্পাদক প্রকৌশলী জিএন ভট্টাচার্য, প্রচার সম্পাদক প্রকৌশলী মোঃ হুমায়ূন কবির, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোছাঃ সুফিয়া খাতুন, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সিদ্দিকুজ্জামান নয়ন, দিনাজপুর সড়ক জনপথ অধিদপ্তরের সাবেক উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আফজালুল হক প্রমুখ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন আইডিইবির আমন্ত্রিত অতিথি শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম, আডিবিইবির কাউন্সিলর প্রকৌশলী মোঃ মোজাফ্ফর হোসেন, হাকিমপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমানসহ বাকাছাপ’র সদস্যবৃন্দ, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট, এসআরএ পলিটেকনিক ইনস্টিটিউট, পূনর্ভবা, এ্যাপটাচ, ডিআইএসটি, গেøাবাল, আনোয়ারা, ও ইকোসার্ভ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, দিনাজপুর আইসিটি ক্লাবের সদস্যবৃন্দ দিনাজপুরে কর্মরত বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com