বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে চতরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিয়া গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে চতরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
১৩ নভেম্বর/২৪খ্রি: মঙ্গলবার রাতে চতরাস্থ নিজবাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।পুলিশ জানায়, উপজেলার চতরা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত: খবির উদ্দিনের পুত্র ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া পীরগঞ্জ থানার একটি মামলার আসামী। মামলা নং-২৫, তাং-২৮/০৮/২৪ ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩৮০/৪৩৬/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড । এ মামলায় তিনি দীর্ঘ দিন ধওে পলাতক ছিলেন জিয়া।
এদিকে চতরা ইউনিয়ন বিট পুলিশের এসআই হাবিবুর রহমান হাবিব গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে জিয়াউরকে গ্রেফতার করে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক জানিয়েছেন, গ্রেফতারকৃতকে কোর্টে প্রেরণ করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com