বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি ।- বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে । ৩০ নভেম্বর/২৪খ্রি:  শনিবার বিকালে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় । এতে রংপুর নারী ফুটবল দল ঢাকা নারী ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে । বিকাল ৩টায় এ খেলার উদ্ভোধন করেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ উন নবী পলাশ ।

খেলা শেষে বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ শাখার সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোতাহারুল হক নিক্সন, পীরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ কন্ঠ শিল্পি অন্তর রহমান প্রমুখ।

পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । খেলায় শ্রেষ্ট গোলদাতা হিসেবে পুরস্কৃত হয় রংপুর ফুটবল দলের শীলা আক্তার । অনুষ্ঠানটি সঞ্চালন করেন উক্ত ক্লাবের সাধারন সম্পাদক আবু রায়হান বিপ্লব । পরে প্রধান অতিথি সাইফুল ইসলাম রংপুর নারী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন শেষে চ্যানেল-আই এর সেরা কন্ঠ শিল্পী অন্তর রহমান সহ স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com