বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রাসায়নিক পরীক্ষা করার জন্য আর বিদেশে যেতে হবে না

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮১ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- গত ৯ সেপ্টেম্বর সংসদে পাস হয়েছে ‘বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল, ২০২০’। এই বিল পাশ হওয়ায় রাসায়নিক পরীক্ষা করার জন্য আর বিদেশে যেতে হবে না, দেশেই হবে সব রাসায়নিক পরীক্ষা। ওষুধশিল্পসহ অন্যান্য শিল্পে রাসায়নিক পরিমাপবিজ্ঞান বিষয়ক সব গবেষণার সুযোগ রেখে জাতীয় সংসদে এই বিল পাশ করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে করোনাকালীন নবম সংসদে এ বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলটি পাসের প্রস্তাব করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। ২৩ জুন বিলটি সংসদে উত্থাপিত হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, আইনটি প্রবর্তন হলে একটি বিশ্বমানের ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে দেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রাসায়নিক পরিমাপ সেবার সুযোগ সৃষ্টি হবে।
এই আইনের অধীনে ২০১২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত ‘ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস’ বা ‘ডিআরআইসিএম’ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন রূপান্তরিত হবে একটি সংবিধিবদ্ধ ইনস্টিটিউটে। এই প্রতিষ্ঠানের প্রধান হবেন মহাপরিচালক। পরিচালনা পর্ষদের সভাপতি হবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব। বিলে বলা হয়েছে, আন্তর্জাতিক মান অনুসরণ করে বিভিন্ন রাসায়নিকের পরিমাপ নিয়ে গবেষণায় সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে তারা ‘প্রফিসিয়েন্সি টেস্টিং’ ও ‘ইন্টার-ল্যাবরেটরি কমপ্যারিজন’ ইত্যাদি রাসায়নিক পরিমাপ ও রেফারেন্স পরিমাণ বিষয়ক সেবা দেবে। নতুন এ আইনের অধীনে একটি স্বতন্ত্র গবেষণাগার প্রতিষ্ঠিত ও পরিচালিত হবে। প্রতিষ্ঠানটি রাসায়নিক পরিমাপবিজ্ঞান-সংক্রান্ত সর্বোচ্চ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা এবং সমধর্মী দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com