মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

স্কুলে পানি পরিশোধন ফিল্টার ও জেলেদের ঘরে সোলার প্যানেল বসাতে চুক্তি  

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

ঢাকা, ডিসেম্বর ০১, ২০২৪: স্কুলে পানি পরিশোধন ফিল্টার ও জেলেদের ঘরে সোলার প্যানেল বসাতে চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ও ফুটস্টেপ বাংলাদেশ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠান দুটি।

চুক্তির আওতায়, সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ফুটস্টেপের সহায়তায় চট্টগ্রামের ৮টি সরকারি স্কুলে পানি পরিশোধন ফিল্টার এবং কক্সবাজারের জেলে পল্লীর ১০০ ঘরে সোলার প্যানেল স্থাপন করবে প্রাইম ব্যাংক।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান বলেন, ‘নিরাপদ খাবার পানি ও নবায়ণযোগ্য জ্বালানি নিশ্চিত করে আমাদের ব্যাংক অবহেলিত মানুষের উন্নয়নে বদ্ধপরিকর। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে, আমাদের ব্যাংক সব সময়ই টেকসই উন্নয়নকে প্রোমোট করে এবং যাদের প্রয়োজন তাদের সহায়তায় এগিয়ে আসে, বিশেষ করে যেসব এলাকায় মানুষের এসব মৌলিক চাহিদার স্বল্পতা রয়েছে।’ খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com