বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

প্রবাসবন্ধু ফোরামের  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।– ৯ ডিসেম্বর/ ২৪ খ্রি:  সোমবার বেলা ১১ ঘটিকার সময়  ব্র্যাক এর প্রবাসবন্ধু  ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক পীরগঞ্জ উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত  সভায় সভাপত্বি করেন, প্রবাসবন্ধু ফোরাম পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কবি সুলতান আহমেদ সোনা।

ব্র্যাক কর্মকর্তা মোঃ জাকারিয়া ইসলাম  এর সঞ্চালনায়  উক্ত সভায় বক্তব্য রাখেন, প্রবাসবন্ধু ফেরাম এর সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, আলী-সাঃ সম্পাদক মোঃ আফছার আলী, -সাংগাঠনিক সম্পাদক মোঃ শাকিল মিয়া,  তথ্য ও প্রচার সম্পাদক মোঃ মশফিকুর রহমান পল্টন, সদস্য  মোঃ নুরুন্নবী সরকার সবুজ,সদস্য  মোঃমহিদুল ইসলাম,সদস্য মোছাঃ ববিতা বেগম-সদস্য মোছাঃ আশেতারা বেগম-সদস্য মোছাঃ লিপা বেগম-সদস্য মোছাঃ গোলসেনারা বেগম-সদস্য মোঃ সাইফুল ইসলাম  প্রমুখ।

সভায় গত সভার সিদ্ধান্তসমুহ পাঠনান্তে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় ব্র্যাক কর্মকর্তা  মোঃ জাকারিয়া ইসলাম  ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত  ব্র্যাক এর  কর্মকান্ডের উপর আলোকপাত করেন। সেই সাথে জানান, পীরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে  বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত লোকদের অনুসন্ধান করা সহ ক্ষতিগ্রস্তদের সহযোগীতায় কাজ করা হচ্ছে। তিনি জানান, এ পর্যন্ত ৯ ইউনিয়নের  ৮৬জন ক্ষতিগ্রস্ত  বিদেশ ফেরতদের তালিকা করা হয়েছে; এর মধ্যে ৮০ জনের  তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি আরো জানান ইতোমধ্যে ৩৬০টি উঠোন বৈঠক করা হয়েছে।  ক্ষতিগ্রস্ত ৮ বিদেশ ফেরতকে গাভী বাছুর, ভেড়ার খামার, মুদির দোকান, মিশুক গাড়ী দেওয়া হয়েছে। বাদবাকীদের পর্যায়ক্রমে সহযোগীতা করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়েছে, আসছে ১৮ ডিসেম্বর/২৪খ্রি:  আন্তর্জাতিক অভিবাসী  দিবসে  যুক্ত থাকবে প্রবাসবন্ধু ফোরাম। শেষে সভাপতি সকল ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com