বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জের সরকারী শাহ আব্দুর রউফ কলেজে  অনিয়ম দুর্নীতি -৭

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

পীরগঞ্জের সরকারী শাহ আব্দুর রউফ কলেজে  অনিয়ম দুর্নীতি –হাতে গোনা বই নিয়ে বসে থাকেন লাইব্রেরিয়ান

সুলতান আহমেদ সোনা।– একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যাবশকীয় শিক্ষার অঙ্গ লাইব্রেরী বা পাঠাগার। অথচ পীরগঞ্জ উপজেলার সরকারী শাহ আব্দুর রউফ কলেজে রয়েছে নামকাওয়াস্তে একটি লাইব্রেরী।

পীরগঞ্জের সরকারী শাহ আব্দুর রউফ কলেজ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত ।এই কলেজে প্রতিষ্ঠালগ্নে লাইব্রেরী প্রতিষ্ঠা করা হলেও ৫৩ বছরে কলেজ লাইব্রেরীর কোন উল্লেখযোগ্য উন্নয়ন হয়নাই।  কলেজের একটি কুঠুরীতে লাইব্রেরী করা হয়েছে বটে,সেখানে হাতে গোনা পুরাতন কিছু বই নিয়ে বসে থাকেন  লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারীক। একজন সহ গ্রন্থাগারীকও রয়েছেন সেখানে। তাদের কোন কাজ নাই, বলা যায় তারা সেখানে সময় কাটান আরকি!

দীর্ঘ সময় থেকে লাইব্রেরীর জন্য নতুন কোন  বই কেনা হয়নি বলে জানা গেছে। শিক্ষার্থীরা জানিয়েছে,তারা কাঙ্খিত পুস্তক পায়না বলে পাঠাগারে বসে না। পাঠাগারে বই নেই, এ নিয়ে মাথা ব্যথা নাই অধ্যক্ষের!একটি সরকারী কলেজের পাঠাগারে পর্যাপ্ত বই না থাকাটা কষ্টের।

এদিকে সরকারী শাহ আব্দুর রউফ কলেজের গ্রন্থাগারীক মোঃ রাশেদুনন্নবী জানিয়েছেন,পাঠাগারে খাতাপত্রে ৫০০০ বই আছে কিন্তু  বাস্তবে তা নেই। শিক্ষার্থীদের কথা  এই কলেজে একের পর এক গেট ভেঙ্গে  গেট তৈরীতে বরাদ্দ আসলেও  বই এর জন্য কোন বরাদ্দ আসছে না!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com