বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শুরু হয়েছে সারা দেশে অর্থনৈতিক শুমারি ২০২৪  

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।– “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বির্নিমানে অংশ নিন” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে  অর্থনৈতিক শুমারি ২০২৪ ।

এই শুমারির আওতায় রয়েছে, দেশে অবস্থিত সকল ধরনের প্রতিষ্ঠান, কৃষি বহির্ভুত অর্থনৈতিক কার্মকান্ড সম্বলিত সকল খানা ও সকল প্রাতিষ্ঠানিক কৃষি খামার।

গত ১০ ডিসেম্বর/২৪ খ্রি:  মঙ্গলবার  আনুষ্ঠানিক ভাবে  অর্থনৈতিক শুমারি ২০২৪ এর  শুভ সূচনা হয়েছে । তথ্য সংগ্রহ শেষ হবে ২৬ ডিসেম্বর/২৪ খ্রি: বৃহস্পতিবার।

অর্থনৈতিক শুমারি সম্পর্কে পীরগঞ্জ উপজেলা  পরিসংখ্যান অফিসার মোঃ আলতাফ হোসেন বজ্রকথাকে জানিয়েছেন, পীরগঞ্জ উপজেলার লোক সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৮১৯ জন। খানার সংখ্যা ১লাখ ১৪ হাজার ৯৭টি।

পীরগঞ্জে খানাসহ  ১৮ হাজার ৫০১টি প্রাতিষ্ঠানিক কৃষি খামার থেকে তথ্য সংগ্রহ করা হবে।

তিনি জানিয়েছেন রংপুরের পীরগঞ্জ উপজেলায় গণানাকারী হিসেবে দায়িত্ব পালন করছেন, ২৫৪জন  এবং সুপার হিসেব দায়িত্ব পালন করছেন, ৪৮ জন। তিনি আরো জানিয়েছেন, যারা গণানাকারী রয়েছেন তাদেরকে প্রশিক্ষক ভাতা প্রদান করা হবে চারদিনের জন্য ১ হাজার ৬০০টাকা এবং পারিতোষিক পাবেন ১৫ দিনের জন্য ২০ হাজার টাকা। সুপারগণ পাবেন প্রশিক্ষণের জন্য ১৬শ টাকা এবং পারিতোষিক ২০হাজার ৫ শত টাকা। উপজেলা  পরিসংখ্যান অফিসার মোঃ আলতাফ হোসেন এই অর্থনৈতিক শুমারিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com