বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে  শেখ কল্লোল আহমেদ এর  স্মরণ সভা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত
রংপুর থেকে সোহেল রশিদ।- রিপোর্টার্স ক্লাব রংপুরের সাবেক সভাপতি শেখ কল্লোল আহমেদ এর দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা এবং  দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাত ৮ টায় রংপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব  মিলনায়তনে এই স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
 ক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন  সাবেক সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান চুন্নু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপন, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, ক্লাবের প্রচার সম্পাদক ফাহাদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লাবনী ইয়াসমিন নুনি,কার্যনির্বাহী সদস্য মেজবাহুল হিমেল,
সদস্য আব্দুর রহমান রাসেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক শেখ কল্লোল  আহমেদ ছিলেন সৎ এবং সাহসী সাংবাদিকতার বাতিঘর। তার আদর্শ ও দীক্ষা নতুন প্রজন্মের সাংবাদিকদের পাথেয়।
স্মরণসভা শেষে  প্রয়াত সাংবাদিক শেখ কল্লোল আহমেদ এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা করেন কামারপাড়া কুতুবিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আহমাদুল্লাহ মুন্না।
উল্লেখ্য ২০১৪ সালের ১১ ডিসেম্বর সাংবাদিক শেখ কল্লোল আহমেদ মৃত্যুবরণ করেন। তিনি সর্বশেষ দৈনিক দাবানল পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com