বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ভাই এরশাদ ও পিতা-মাতা কবর জিয়ারত করলেন জিএম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।-জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) পাঁচ দিনের সফরে রংপুর এসেছেন।

তিনি মঙ্গলবার দুপুরে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের এবং মুন্সিপাড়া কেন্দ্রীয় কবরস্থানে মরহুম পিতা মকবুল হোসেন ও মাতা মজিদা খাতুনের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো: জাহেদুল ইসলামসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে বাদ আছর নগরীর সেনপাড়ার বাসভবন দি স্কাই ভিউতে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনও যথাযথভাবে পালন ও সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি  সরোয়ার হোসেন শাহীন, সাধারন সম্পাদক কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবুসহ গাইবান্ধা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com