বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন চেয়ারম্যান সাজ্জাদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর)থেকে আজহারুল ইসলাম সাথী ।- দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন। সোমবার (৩০ ডিসেম্বর) রাতের আধারে ইউনিয়নের দরিদ্র ও ছিন্নমূল শীতার্তদের খুঁজে এ সকল কম্বল বিতরণ করেছেন। জানা যায়, শীতার্ত মানুষের জন্য উপজেলা প্রশাসন থেকে দেওয়া এবং চেয়ারম্যানের নিজ অর্থয়ানে কেনা এ পর্যন্ত প্রায় ১ হাজার জন হতদরিদ্র নারী-পুরুষ, শিশু ও বয়োজ্যেষ্ঠের মধ্যে কম্বল বিতরণ করেছেন। এ সময় চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ইউনিয়নের ওযার্ডে ওয়ার্ডে ঘুরে অসহায় ব্যক্তিদের বাড়িতে গিয়ে ও ছিন্নমূল শীতার্তদের খুঁজে রাতভর এ সকল কম্বল বিতরণ করেন। ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন বলেন, দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। কম্বল বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সব সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com