বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল সিপিবি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পীরগঞ্জ হানাদার মুক্ত দিবসে অংশগ্রহণকারী দিনাজপুর জেলার পার্বতীপুরে ৯ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে র‌্যালী , আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. আবু সুফিয়ান হিরুর সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হলেন পীরগঞ্জে হানাদার মুক্ত করতে সম্মুখ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী (মরনোত্তর), বীর মুক্তিযোদ্ধা খান বাহাদুর, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত আলী, বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা শাহদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আনন্দোলনের আশিকুর রহমান সৌরভ, রংপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কাফি সরকার, পীরগঞ্জ উপজেলা ভুমিহীন কল্যান সমিতির সভাপতি ও মুক্তিযুদ্ধা মোকলেছুর রহমান, আফজাল হোসেন, খান বাহাদুর, আব্দুল বারেক,আবু সাঈদ, ওসমান খান, আকবর আলী, তেল গ্যাস, খনিজ সম্পদ রক্ষা কমিটির পীরগঞ্জ উপজেলা সভাপতি এ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু ও কমরেড শাহাদাত হোসেন ডেপুটি কমান্ডার। এর আগে বার্নাঢ্য একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com