বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক শিক্ষক গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৯৪ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে চাকুরী দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করায় পৃথক ৩ টিমামলায়পলাতক ও সাজাপ্রাপ্ত আসামী প্রধান শিক্ষক মাহবুবর রহমান রাজাকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার পীরগঞ্জ থানারওসিএমএফারুক ফোর্সসহ নিজেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। উপজেলার টুকুরিয়া ইউনিয়নের দুধিয়াবাড়ী গ্রামের সোলায়মান আলী মাষ্টারের ছেলে মাহবুবর রহমান রাজা উপজেলার বড় আলমপুর ইউনিয়নের খস্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বিভিন্ন ব্যক্তিকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেন। প্রতারিত ৩ যুবক পাওনা টাকা আদায়ে আদালতে মামলা করেন। ওই শিক্ষক রাজা কে সাময়িক বরখাস্ত করা হয়। সেইসাথে মামলা ও পাওনাদারদেও ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান। এদিকে মামলায় আদালত তাকে বিভিন্ন মেয়াদে অর্থদন্ড ও কারা বাসের রায় দেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ওসি তাকে গেস্খফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেছেন। ওসি এম এ ফারুক বলেন, গ্রেফতারকৃত মাহবুবার রহমান প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক থাকা কালীন এলাকার কয়েক যুবককে চাকুরী দেয়ার শর্তে মোটা অংকের টাকা গ্রহন করেন। কিন্তু দীর্ঘদিনেও ওই সকল যুবকদের চাকুরী দিতে না পারায়, তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। প্রতারিতদের মামলায় পলাতক ওই শিক্ষকের অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা হলে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com