বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বিরলে নতুন বছরের শুরুতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পঠিত

বিরোল(দিনাজপুর)থেকে সংবাদদাতা।-  শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে নতুন বছরের প্রথম দিনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা ‘বুরো বাংলাদেশ’।
সম্প্রতি দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়ন কাউন্সিলর উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক শীতার্তদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় বিরল উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ইশতিয়াক আহমেদ, বিরল থানার ওসি আবদুস ছবুর, বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর হোসেন, সদর উপজেলার এলাকা ব্যবস্থাপক আপেল মাহমুদ, বিরল উপজেলা এলাকা ব্যবস্থাপক নাজমুস সাদাত, শাখা ব্যবস্থাপক আহম্মদ আলী সরকার, নিরীক্ষা কর্মকর্তা শরৎচন্দ্র রায়, আইটি ব্যবস্থাপক রজেন শেখসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, উত্তরবঙ্গের যে জেলাগুলোতে শীতের তীব্রতা বেশি দেখা দেয় তার মধ্যে দিনাজপুর অন্যতম। বুরো বাংলাদেশ ১৯৯০ সাল থেকে জনগণের সাথে থেকে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে শীতবস্ত্র উপহার দিয়ে শীতার্ত মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করছে।
ভারপ্রাপ্ত ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, বিরল উপজেলা রানিপুকুর ইউনিয়নে হত দরিদ্র ও শীতার্ত মানুষদের মাঝে বুরো বাংলাদেশ শীতবস্ত্র বিতরণ করছে। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমাদের সবারই উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
পরে আলোচনা শেষে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্তু তুলে দেন উপস্থিত অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com