বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার  ৭,৮,ও ৫ নম্বর ইউনিয়ন বিএনপি আয়োজিত ৮টিমের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল  খেলা অনুষ্ঠিত  হয়েছে।

খেলায় ঘোড়াঘাট এ ডি এস কে একাদশ বনাম সাহাগার ট্রেডার্স ফুলবাড়ী অংশ গ্রহণ করে।

নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র  হলে ট্রাইব্রেকারে ৪-২ গোলে সাহাগার ট্রেডার্স ফুলবাড়ীকে পরাজিত করে ঘোড়াঘাট এ ডি এস কে একাদশ জয়ী হয়।
রবিবার (১২ জানুয়ারি ) বিকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর  ইউনিয়নের
ফরিদপুর হাই স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা বিএনপি যুবদলের সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপি  যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির  যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামু, যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদল,মশিউর রহমান, সভাপতি,রামপুর ইউনিয়ন যুবদল,গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক, রামপুর ইউনিয়ন যুবদল, কাজী আল মামুন সদস্য উপজেলা যুবদল,আব্দুর রহমান সভাপতি মোস্তফাপুর ইউনিয়ন যুবদল,রুস্তম আলী সভাপতি ইউনিয়ন,যুবদল,শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক,ইউনিয়ন যুবদল,মাজহারুল রাসেল, সাংগঠনিক সম্পাদক,পলাশবাড়ী ইউনিয়ন যুবদল প্রমূখ। খেলায় প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মোঃ সাবেদুল ইসলাম,সহকারী হিসেবে ছিলেন শরিফুল ইসলাম ও  সুশান্ত রায় । ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ রায়হান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com