বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

অগ্নিবীনা ললিতকলা একাডেমির প্রতিষ্ঠা বাষির্কী পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।– ১৯ জানুয়ারী/২৫ খ্রি: রবিবার সন্ধ্যায় রংপুর জেলা সদরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীনা ললিতকলা একাডেমির ১৭তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে।

এদিন রংপুর পাবলিক লাইব্রেরী মাঠের শহীদ মিনার অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশিষ্ঠ সমাজ সেবক  কবি দিলরুবা শাহাদৎ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রর আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুর রহিম, রংপুর সরকারি কলেজের  ইংরেজি বিভাগের প্রধান মোঃ শফিকুল ইসলাম, ডিএসসি বিজনেস টেক লিমিটেডের চেয়ারম্যান এজেএম সিরাজুল ইসলাম, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক , প্রকাশক ও এফসাকল এর জেনারেল সেক্রেটারী সুলতান আহমেদ সোনা, সাংবাদিক মাহবুব ইসলাম।

এদিন  অগ্নিবীনা ললিতকলা একাডেমির সভাপতি রওশন আরা সোহেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশিষ্ঠ কবি দিলরুবা শাহাদৎ। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ভুতপূর্ব জেলা কালচারাল অফিসার প্রয়াত এসএম আব্দুর রহিমকে স্মরণকরে  তার বক্তব্যে বলেছেন, সাহিত্য- সংস্কৃতি চর্চ্চার উর্বর ভুমি রংপুর। এই রংপুরের সাংস্কৃতিক কর্মকান্ডকে আরো গতিশীল ও বেগবান করতে অবদান রেখে চলেছে অগ্নিবীনা ললিতকলা একাডেমি।

তিনি প্রতিষ্ঠানটির সভাপতি বেতরশিল্পী রওশন আরা সোহেলীকে উৎসাহ প্রদান করেনে এবং সর্বক্ষেত্রে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

শেষে  গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় এবং অগ্নিবীনা ললিতকলা একাডেমির প্রতিষ্ঠা বাষির্কী পালন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com