বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে জামায়াতের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে র‌্যালী

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রমানের কর্মী সম্মেলনে আগমন উপলক্ষ্যে জামায়াতের র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৫ টায় ঘোড়াঘাট বাস টার্মিনাল চার মাথা মোড় এলাকা থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঘোড়াঘাট বাস টার্মিনাল চার মাথা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা অনুষ্ঠানটি ঘোড়াঘাট পৌর আমীর আসিনূল ইসলাম সেলিমের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সুরা ও কর্ম পরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন। তিনি বলেন, আগামী ২৫ শে জানুয়ারী গোর-এ-শহীদ ময়দান (বড় মাঠ) দিনাজপুর বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে দিনাজপুরে কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে সফল করতে ঘোড়াঘাটে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল ইমরান, পৌর সেক্রেটারি এবাদুর রহমান, যুব বিভাগের গোলাম রব্বানী, রাকিব হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা কর্মী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com