বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ফুলবাড়ীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর এজেন্ট শাখা উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পঠিত
 দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি ।- দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর দিনাজপুর শাখা নিয়ন্ত্রিত মাদিলাহাট এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট হাসান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এজেন্ট ব্যাংকিং শাখাটি আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।ব্যাংক চত্বরে আয়োজিত শাখা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর মাদিলাহাট এজেন্ট মো. আব্দুল মজিদ সরদার।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, দিনাজপুর শাখা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর শাখা ব্যবস্থাপক মো. শরিফুল রহমান, কর্মকর্তা মো. আশফাকুল রহমান প্রমুখ।শেষে সংশ্লিষ্ট এলাকার দুই শতাধিক অসহায় দুস্থ বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবির কর্মকর্তাসহ স্থানীয় গণমান্য ও ব্যবসায়ী, শিক্ষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com