বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে কৃষক ইরি-বোরো চাষে ব্যস্ত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫২ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর)থেকে আজহারুল ইসলাম সাথী।- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চলতি মৌসুমে কৃষকরা ইরি-বোরো রোপনে বীজতলা থেকে বীজ উত্তলোণে ও রোপনের ব্যস্ত সময় পার করছেন। ঘন কুয়াশা ও শীতে কৃষকের বীজতলার কিছুটা ক্ষতি হয়েছে।

বীজতলার কচি চারাগুলো ঠান্ডা ও কুয়াশায় হলুদ রং আকার ধারন করেছে। ঘোড়াঘাট উপজেলার মাঠে ইরি-বোরো চাষাবাদে দলবেঁধে একদল শ্রমিককে বীজতলা থেকে চারাবীজ উত্তলোণ করতে দেখা যায়। উপজেলার রামেশ্বরপুর গ্রামের শ্রমিকের সর্দার মোঃ মমিন বলেন, প্রতিবছরই আমরা ধানকাটা ও রোপন করা, সরিষা, আলু, গম, ভুট্টা সহ মাঠের সকল প্রকারের ফসল এইভাবে দলবেঁধে কাজ করে থাকি। ২৭৫০’শ টাকায় ৫০ শতকের একবিঘা জমির চারা তোলা ও লাগানোর চুক্তিতে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি বলেন তিনি। জমিতে আলু ও সরিষা আছে কয়েকদিন পরেই সেগুলো তুলে ইরি ধান লাগাব সেইজন্য বীজতলায় চারাও প্রস্তুত করেছি। তবে ঘন-কুয়াশা ও ঠান্ডায় চারাগুলো হলুদ আকার ধারন করেছে এবং কিছু চারার ক্ষতিও হয়েছে। ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান বলেন,অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশায় কোল্ড ইনজুরিতে যাতে বীজতলার ক্ষতি না হয় সেইলক্ষে আমরা কৃষি অফিস কৃষকের পরামর্শ দিচ্ছি বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com