বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

৭৮তম ঐতিহ্যবাহি চেরাডাঙ্গী পশু মেলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ বার পঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ।- বাংলাদেশ চেরাডাঙ্গী মেলা কমিটি ৬নং আউলিয়াপুর ইউনিয়ন সদর দিনাজপুর এর আয়োজনে ৬ ফেব্রুয়ারি-২০২৫ বৃহস্পতিবার বিকেলে চেরাডাঙ্গী প্রাঙ্গণে ৭৮তম বাংলাদেশ চেরাডাঙ্গী পশু মেলার উদ্বোধন করা হয়েছে।
দোয়া মাহফিলের মধ্য দিয়ে ৭৮তম ঐতিহ্যবাহি বাংলাদেশ চেরাডাঙ্গী পশু মেলা-২০২৫ এর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চেরাডাঙ্গী মেলা কমিটির সাবেক প্রেসিডেন্ট এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান সরকার।
চেরাডাঙ্গী মেলা কমিটির প্রেসিডেন্ট মোঃ রাশেদ-উজ-জামান রুপন এর সভাপতিত্বে ও মেলা কমিটির সেক্রেটারি মোঃ মাজেদুর রহমান মাজেদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, চেরাডাঙ্গী মেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ মেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠানে চেরাডাঙ্গী মেলা কমিটির প্রতিষ্ঠাতা মরহুম ফজলে হক সহ মেলা কমিটির যেসকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com