বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

তিস্তা বাঁচাও স্লোগানে রংপুরে লিফলেট বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা মেগাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যার্য্য হিস্যার দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে দুইদিন ব্যাপী লাগাতার কর্মসূচী সফল করার লক্ষ্যে রংপুর নগরীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মী।

  রোববার বিকেলে নগরীর সালেক পাম্প, জাহাজ কোম্পানী মোড়, মেডিকেল মোড়, ধাপসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্তিত ছিলেন, রংপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম শহীদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, জেলা যুবদলের নেতা সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী বাবু, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার তিস্তা নদীর তীরবর্তী এলাকায় লাগাতার অবস্থান কর্মসূচীতে দল-মত নির্বিশেষে সকলকে উপস্থিত হবার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com