বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

  রংপুরে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১১২ বার পঠিত

রংপুর থেকে সোহের রশিদ।- বিএমডিসি থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করা, শূন্য পদে চিকিৎসক নিয়োগসহ ৫ দফা দাবিতে রংপুরে ক্লাস-পরীক্ষা ও চিকিৎসাসেবা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে মেডিকেল শিক্ষার্থীরা।
শনিবার ( ১ মার্চ) দুপুরে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজের শত শত শিক্ষার্থী জড়ো হন। এরপর শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। তাদের এ আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা।
সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মাহফুজুর রহমান, প্রাইম মেডিকেল কলেজের ডা. আবির আহমেদ, কমিউনিটি মেডিকেল কলেজের ডা. মো. রাশিদ সাবাব প্রমুখ।
বক্তারা বলেন, ‘সম্প্রতি বিএমডিসি ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রদান সিদ্ধান্তের কারণে চিকিৎসকদের পেশা ও মর্যাদা ক্ষুন্ন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এটি হলে তৃণমূল পর্যায়ে ম্যাটস শিক্ষার্থীরা নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করতে পারে এবং অনেক সময় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুও হতে পারে। এতে করে চিকিৎসক সমাজের সুনাম ক্ষুন্ন হবে এবং পেশার মর্যাদা হারাবে। তাই বিএমডিসি শুধুমাত্র এমবিবিএস, ওবিডিএস পাস শিক্ষার্থীদের চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন দেবে, অন্য কাউকে নয়।’
এ সময় তারা বিএমডিসির বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার, স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মত ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেয়া, প্রতি বছর ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখা, ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছর করা, সকল ম্যাটস ও মানহীন সরকারী-বেসরকারী মেডিকেল কলেজ বন্ধসহ ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ প্রদান, ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিক্সে প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি থেকে ৫ দফা দাবিতে রংপুরের মেডিকেল কলেজ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা এবং ইন্টার্নরা চিকিৎসাসেবা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে আসছে তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com