বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে হত্যা মামলার পলাতক দুই ভাই গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে আজহারুল ইসলাম সাথী।- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সোনামুখি এলাকার মতিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব) -১৪। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বুলাকীপুর ইউনিয়ানের বলগাডী শাহ্পাড়া এলাকার কামরুজ্জামান রাজু চৌধুরী (৩৫) ও সাখাওয়াত হোসেন চৌধুরী (২৮)। সম্পর্কে তাঁরা দুই ভাই। ঘোড়াঘাট থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ৭ ফেব্রæয়ারী একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে বাবুল চৌধুরীর জমি নিয়ে বিরোধ চলছিল। এ দিন নিহত মতিয়ার রহমান (৫০) তার জামাই আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। পরে দুপুরে আনোয়ার হোসেন তার শ্বশুর মতিয়ার রহমানসহ কয়েকজন নিয়ে ওই জমিতে ধান রোপণ করতে যান। খবর পেয়ে বাবলু চৌধুরী ও তার তিন ছেলেসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন। আক্রমণকারীদের দেখে জামাই আনোয়ারসহ অন্য লোকজন দৌড় দিয়ে পালিয়ে যায়। কিন্তু শ্বশুর মতিয়ার রহমানকে ধরে ফেলেন হামলাকারীরা। এসময় হামলাকারীরা দাঁ দিয়ে কোপাতে থাকেন মতিয়ার রহমানকে। এতে মতিয়ার রহমানের দুই পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত-বিক্ষত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান। পরে এ ঘটনায় নিহত মতিয়ার রহমানের মেয়ে বাদী হয়ে থানায় চার জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। নামজুল হক আরও জানান, আজ বৃহস্পতিবার দুপুরে দিকে গ্রেপ্তার দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে খুন হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রধান আসামি বাবলু চৌধুরীকে (৬৫) আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com