বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে ডলার প্রতারক চক্রের ৩ সদস্য আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫১৩ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ডলার ও দেশীয় অস্ত্র সহ ৩ জন প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে এদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে মামলা রুজুর পর ধৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
টহল দলের সদস্য এসআই শরিফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল রাতে টহলে দিচ্ছিল। এ সময়ে পীরগঞ্জ বাসস্ট্যান্ডের ওভার ব্রীজের দক্ষিণ মাথায় মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে একটি ইজি বাইক সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ ভর্তি ডলারের বেশকিছু বান্ডিল ও দেশীয় ধারালো অস্ত্র দা, ছুরি (ডেগার) দেখতে পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো-গাইবান্দা জেলার সাদুল্লাপুর উপজেলার তুলসিঘাটের মৃত আবুল কাশেমের ছেলে ইনছাদ আলী (৫০), কৃষ্ণপুরের মৃত মনছুর আলীর ছেলে লিচু মিয়া (৪০) ও বুজরুক পাটানোচা’র মমিনুরের স্ত্রী শিল্পী বেগম।
ওসি এম এ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরা প্রতারক চক্রের সদস্য। প্রায় ৩০টি বান্ডিলের উপরে ও নীচে আসল ৬৭টি ডলার থাকলেও ভিতরে টাকার সাইজে সাদা কাগজে বান্ডিল তৈরী করা ছিল। মামলা রুজুর পর ধৃতদের আদালতে সোর্পদ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com