বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে গৃহবধূ নির্যাতনের শিকার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে একগৃহবধুকে বেধড়ক মারপিট করে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে স্বামী, এ নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ২০ এপ্রিল উপজেলার চতরা ইউনিয়নের অনন্তপুর গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে

উপজেলার চতরা সোনাতলা গ্রামের নুরুল ইসলামের কন্যা নুর নাহার বেগম এর সাথে অনন্তপুর (সাত আনা) গ্রামের এমাজ উদ্দিনের ছেলে জুয়েল রানার  বিবাহ হয়। তাদের ঘরে ২ জন সন্তানও রয়েছে। ঘটনার দিন জুয়েল রানা তার মোবাইল ফোনে অন্যমেয়ের সাথে কথা বলে। স্ত্রী তার স্বামীর মেবাইলে কথাগুলো রেকর্ড করে। বিষয়টি স্বামী টের পেয়ে স্ত্রীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে এবং দুই পা এবং সমস্ত শরীরে রক্তাক্ত জখম অবস্থায় বাবার বাড়িতে পাঠিয়ে দেন জুয়েল রানা। অসুস্থ নুর নাহারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন বাবা নুরুল ইসলাম। বিষয়টি নিয়ে ওই দিনেই স্বামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় অভিযোগ দেন নুর নাহার বেগম।
নুরুল ইসলাম ও তার পরিবারের লোকজন জানান, বিবাহের পর থেকেই মেয়েকে একাধিক বার মারপিট ও নির্যাতন করে আসছে জামাই জুয়েল। এ বিষয়ে গ্রামে কয়েকবার বৈঠক করেও মেয়ের নির্যাতন একটুও কমেনি। ঘরে স্ত্রী থাকা স্বত্বেও সে পরকীয়া নিয়ে ব্যাস্ত। অবৈধ সম্পর্কের কথা বললেই মেয়ে কে মারপিট করে জুয়েল আমরা তার বিচার চাই।
অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পীরগঞ্জ থানার এ এস আই মোয়াজ্জেম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com