বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ দফা কর্মসুচির লিফলেট বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি ।-দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ দফা কর্মসুচির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে তুলে ধরতে ঘোড়াঘাটে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা কমিটির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে ঘোড়াঘাট উপজেলার কমিটির সভাপতি খন্দকার মোঃ রহুল আমিন মিঠুর নেতৃত্বে উপজেলার রানীগঞ্জ বাজারে জনসাধারণে মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় ঘোড়াঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি খন্দকার রুহুল আমিন মিঠু, সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া,সহ-সভাপতি মো. সাহাব্বর হোসেন মন্ডল,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালো, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া অংশ নেয়। এরই আলোকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা। কর্মশালায় জেলা বিএনপি, উপজেলার ২২টি ইউনিট এবং অঙ্গ সংগঠন থেকে ৪ শতাধিক নেতা কর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com