বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্ঠা দুই ডাকাত গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের গাড়িতে ডাকাতির করার চেষ্ঠা, দুই ডাকাত গ্রেপ্তার। উপজেলা হিলি স্থলবন্দর সড়কে রাত্রিকালীন দায়িত্ব পালনকালে একটি পুলিশ গাড়িকে যাত্রীবাহী গাড়ি মনে করে থামিয়ে দেয় ডাকাত দল। ঘটনার পর পরই পুলিশ তৎপরতার সঙ্গে দুই ডাকাতকে গ্রেপ্তার করে। রবিবার (২৭শে এপ্রিল) দিবাগত রাতে ঘোড়াঘাট থানার একটি টহল গাড়ি হিলি স্থলবন্দর সড়কে দায়িত্ব পালন করছিল। এ সময় একদল ডাকাত টহল গাড়িটিকে যাত্রীবাহী মাইক্রোবাস মনে করে থামানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে ডাকাত দলের সদস্যদের ধরার জন্য অভিযান চালান। অভিযানে দুইজন ডাকাত ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন: জয়পুরহাট জেলার বালাসি উপজেলার বিয়াল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক (৪৯)। একই উপজেলা চাকরমা উরুমেল পেনিমেল পাড়া গ্রামের মৃত সৌরুদ্দিন বাদশা মিয়ার ছেলে আইজার রহমান (৪০) পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com