বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৫ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।-দিনাজপুরের পার্বতীপুরে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদ ও দ্রুত সময়ের মধ্যে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার (৩ মে) সকালে শহীদ মিনার সংলগ্ন সড়কে মাই টিভির পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে,মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানকে হত্যার হুমকির প্রতিবাদে পার্বতীপুরের মাই টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন,সাংবাদিক মোঃ মনজুরুল আলম, সাংবাদিক মাহফিজুল ইসলাম রিপন,সাংবাদিক তাজকির হুসাইন,সাংবাদিক সাজ্জাদ হোসেন,মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির তীব্র  নিন্দা জানান এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com