বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

৩২ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটি গঠন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৬ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিবেদক।-রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ড যুবদলের কার্যক্রম আরও গতিশীল এবং শক্তিশালী করার লক্ষে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে মহানগর যুবদল।

এতে আহবায়ক মনোনীত হয়েছেন আরিফুল ইসলাম মুহিব ও সদস্য সচিব মো: ইনসান মিয়া। কমিটির অপর নেতৃবৃন্দরা হলেন, যুগ্ম আহবায়ক আবুল কাশিম সুমন, মো: হাসান, সজল মিয়া  ও মো: মঞ্জু।
মঙ্গলবার ( ৬ মে) রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন ও সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন স্বাক্ষরিত ৬ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির অনুমোদন করা হয়।
এদিকে নবঘোষিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নবগঠিত ৩২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম মুহিব বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলের প্রত্যেক নেতা-কর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের দায়িত্ব দেওয়ায় রংপুর মহানগর যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com