বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে হিরোইন সহ  এক মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে হিরোইন ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ আটক করেছে।
বুধবার রাতে উপজেলার খালাশপীর – নবাবগঞ্জ রাস্তায় থানার নবাগত ওসি শফিকুল ইসলাম ওই অভিযানের নেতৃত্ব দেন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম টহল পুলিশ নিয়ে খালাশপীর – নবাবগঞ্জ রাস্তার কাচঁদহ ব্রিজের সন্নিকটে ওৎ পেতে থাকেন। এ সময় দিনাজপুরের নবাবগঞ্জ থেকে পীরগঞ্জের দিকে আসা এক হিরোইন ব্যবসায়ী মালেক মিয়া (৩০)কে মোটরসাইকেলসহ আটক করেন। এ সময় ওই ব্যবসায়ীর কাছে ৪০ হাজার টাকা মুল্যের ৮ গ্রাম ওজনের হিরোইন পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জুনিদেরপাড়া গ্রামের তসলিম উদ্দিন এর ছেলে। এ ব্যাপারে ওসি শফিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আর পীরগঞ্জকে মাদকমুক্ত করতে এসপি স্যারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com