বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

মিঠাপুকুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৫৮ বার পঠিত
রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রত্যন্ত পল্লীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, হেরোইন, দেশীয় অস্ত্র সহ মনোয়ারা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন, একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত উপজেলার বালারহাট খন্দকারপাড়া এলাকার মৃত গোপাল মিয়ার স্ত্রী।
এ অভিযানে নেতৃত্ব দেন যৌথ বাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশার।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যৌথবাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশার জানিয়েছেন, মিঠাপুকুর উপজেলার বালার হাট ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন স্থানে খুচরা এবং পাইকারি মাদক সরবরাহ করতেন। তাঁকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করলেও তাঁকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিলো না।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে যৌথবাহিনীর একটি দল তাঁকে আটক করতে সক্ষম হয়। প্রায় ৭ ঘন্টার অভিযানে তাঁকে ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন, একটি দেশীয় অস্ত্র সহ আটক করে মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশের ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মনোয়ারা বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com