বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মশালা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২০১ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।-পীরগঞ্জে স্থানীয় সাংবাদিকের সাথে ওয়ার্ল্ড ভিশনের মাঠপর্যায়ের কাজের সফলতা ও লার্নিং শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 ১৩ মে/২৫খ্রি: মঙ্গলবার সকালে ক্লাবটির হলরুমে ওই কর্মশালায় বাংলাদেশ প্রেসক্লাবের পীরগঞ্জ শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পীরগঞ্জ এপির ম্যানেজার ডায়মন্ড জেস্পেয়ার ঘাগড়া, কর্মকর্তা আমজাদ হোসেন, সাংবাদিক সুলতান আহমেদ সোনা, সহকারী অধ্যাপক গোলাম কবির বিলু, সাংবাদিক তারিকুল ইসলাম, উপকারভোগী শ্রাবনী খাতুন, সুলতানা বেগম, জিনহা তাসমীম, দিলরুবা বেগম, কিশোরগাড়ী গ্রাম উন্নয়ন কমিটির আব্দুর রাজ্জাক রাজু, বড়আলমপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে বাল্য বিয়ের পিঁড়ি থেকে উঠে আসা শ্রাবণী খাতুন তার জীবনের ঘুরে দাঁড়ানোর গল্প বলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পীরগঞ্জের ৪টি ইউনিয়নের দরিদ্র, অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নকল্পে কাজ করে আসছে। তারা ১৫ বছরে পীরগঞ্জে মাতৃ ও শিশুর মৃত্যুহার কমানো, বাল্য বিয়ে ও শিশু শ্রম রোধ, গ্রামীন অর্থনীতির মানোন্নয়নে গাভী পালন, সুপেয় পানির ব্যবস্থা ও স্বাস্থ্য সম্মত টয়লেটের ব্যবহার সহ ইতিবাচক সামাজিক কাজ করেছে। সেইসব প্রকল্পের সুবিধাভোগীরাও অনুষ্ঠানে কথা বলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে পীরগঞ্জ থেকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের কাজ গুটিয়ে চলে যাবেন বলে সুত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com