বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে আসন্ন ঈদ-উল আযহা  উপলক্ষে উপজেলা শৃঙ্খলা কমিটির সভা  

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৭ বার পঠিত
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।- রংপুরের   পীরগঞ্জে  আসন্ন ঈদ-উল আযহা  উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ ই মে  (বৃহস্পতিবার)  বিকাল সাড়ে ৩ ঘটিকায় পীরগঞ্জ উপজেলা পরিষদ  হলরুমে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।
সভায়   পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ,এডিশনাল এসপি মোঃ শামসুল, সেনাবাহিনীর পীরগঞ্জ উপজেলা দায়িত্ব থাকা ক্যাপ্টেন মাআরিজ পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী পলাশ চৌধুরী জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ পৌর জামায়াতের আমীর মাহবুব হোসাইন পীরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও  সাংবাদিক আব্দুল করিম সরকার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা,উপস্থিত ছিলেন । এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন তাদের ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
জায়গা জমি সংক্রান্ত সমস্যা,  অবৈধ  চোরা চালান  রোধ, বাল‍্যবিবাহ নিরসন, মাদকাসক্ত মুক্ত যুব সমাজ বৃদ্ধি,  শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং  সচেতনতা বৃদ্ধি  আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় । সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম  তাঁর বক্তব্যে পীরগঞ্জ  উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও   সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com