বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের জেল

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ।-দিনাজপুরের ঘোড়াঘাটে গাঁজা সেবনের দায়ে ৪ শিক্ষার্থীর ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা এবং অপর এক শিক্ষার্থীকে অসুস্থ থাকায় ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সড়ে ৭ টায় উপজেলার রানীগঞ্জ নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হকসহ সঙ্গীয় ফোর্সকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।পরে ওই স্থান থেকে গাঁজা সেবনের সময় ৫ শিক্ষার্থীকে হাতে নাতে আটক করে। আটকের পর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত ৪ শিক্ষার্থীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন এবং ১ জন শিক্ষার্থী অসুস্থ থাকায় ২০০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। আটককৃতরা ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। এরা সকলেই শিক্ষার্থী। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com