বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধায় ওএমএসের চাল জব্দ, আ.লীগ নেতা আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৬ বার পঠিত
গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধার সাঘাটা উপজেলায় ওএমএসের চাল কালোবাজারে বিক্রি প্রস্তুতির সময় ১ হাজার কেজি চাল জব্দসহ ডিলার আফজার হোসেনকে আটক করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকা এ ঘটনা ঘটে।
আটক হওয়া আফজাল হোসেন বোনারপাড়া ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও এ ইউনিয়নের রাঘবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সুবিধাভোগীরা জানায়, ডিলার আফজাল হোসেন আজ বিতরণের জন্য খোলা বাজারে খাদ্য শস্য বিক্রির (ওএমএস) ১৭ বস্তা চাল বোনারপাড়া খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন। এসব চাল কলেজ মোড় নামক স্থানে বস্তা পরিবর্তন করে তা কালো বাজারে বিক্রির প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তারা হাতেনাতে চালসহ ডিলার আফজাল হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে চালগুলো  জব্দসহ ডিলার আফজাল হোসেনকে থানায় নেওয়া হয়েছে।
সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন, অভিযুক্ত ডিলার আফজাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com