বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৭০ বার পঠিত
রংপুর থেকে বজ্রকথা প্রতিবেদক।- রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 ২৩ মে শুক্রবার/২৫ খ্রি: সন্ধ্য়ায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শুরুতে কেক কাটেন অনুষ্ঠানের উদ্বোধক অভিযাত্রিকের প্রতিষ্ঠাতা সভাপতি  অধ্যক্ষ সুফি মোতাহার হোসেন ।
অনুষ্ঠানের আলোচনা সভায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি মোঃ  তৈয়বুর রহমান বাবু’র সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ একরাম হোসেন এলিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বাংলাদেশ বেতার রংপুর এর  আঞ্চলিক পরিচালক মোঃ  আব্দুর রহিম, সড়ক ও জনপথ বিভাগ দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক , বিশিষ্ট শিক্ষাবিদ ও মাহিগঞ্জ কলেজ অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান সাজু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবু আহম্মেদ সিদ্দিক পারভেজ, সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের  সভাপতি মোঃ মাহমুদ উন নবী ডলার, রংপুর জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান,  কবি ও লেখক মোঃ আনোয়ারুল ইসলাম,  কবি, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মোঃ হামীম আবদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কামিটির আহবায়ক এ্যাড. ইসহাক ইরানী,  অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হাসান চান, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান প্রমুখ।
 আলোচনা শেষে সম্মাননা স্মারক প্রদান ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com