বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে ২’শ জন বিভিন্ন দলের নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪১ বার পঠিত
নেতাকর্মীদের শপথ পাঠ করান, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রেজওয়ানুল হক বিপ্লব।

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের আলসিয়া কৃষ্টপুরের মোহাম্মদপুর গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে ভিন্ন রাজনৈতিক দলের ২’শ জন নেতাকর্মী বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলসিয়া কৃষ্টপুরের মোহাম্মদপুর গ্রামে এই উঠান বৈঠকের মাধ্যমে আওয়ামীলীগে যোগদান করেন এই নেতাকর্মীরা। উক্ত উঠান বৈঠকে নেতাকর্মীদের শপথ পাঠ করান, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রেজওয়ানুল হক বিপ্লব। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য (ঠাকুরগাঁও-৩) ও পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শামিমুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান জুয়েল, আসফাদৌলা রুমেল, হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: আনছার আলী, সাধারণ সম্পাদক গয়ানাথ রায়, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, ইউপি সদস্য নুরুজ্জামান প্রমুখ।
সদ্য আওয়ামীলীগে যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com