বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

এক প্রধান শিক্ষকের জালিয়াতির খবর

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের কালেকট্ররেট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থীর ট্যালেন্টপুল এ পাওয়া বৃত্তির টাকা তুলছে পীরগঞ্জে দশমৌজা বিদ্যালয়ের বৃত্তি না পাওয়া ৮ম শ্রেণীর অপর এক শিক্ষার্থী। দশমৌজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালিয়াতীর মাধ্যমে এ ঘটনা ঘটিয়েছেন।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোন সুরাহা পাননি ভুক্তভোগী।

জানা গেছে,পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বিগত ২০২২ ইং সালে ট্যালেন্টপল- এ বৃত্তি পায় মোসলেম আলী আকন্দের মেয়ে মোছাঃ সিদরাতুল মুনতাহা। ওই বিদ্যালয়ে একই সাথে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল একবারপুর গ্রামের নরেশ চন্দ্রের মেয়ে প্রিয়ন্তী। কিন্তু সে বৃত্তি পায়নি।

বৃত্তি পাবার পর মুনতাহার মা মারা যাওয়ায় অনন্যোপায় বাবা একমাত্র কন্যাকে রংপুর কালেকট্ররেট বিদ্যালয়ে ভর্তি করে দেন। এই সুযোগে দশমৌজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ জেড এম তৈয়মুর রহমান জালিয়াতী করে মুনতাহার ট্যালেন্টপুল এ পাওয়া বৃত্তির টাকা উত্তোলনের জন্য কাগজপত্র প্রেরনের সময় সিদরাতুল এর নামের স্থলে স্ক্যান করে প্রিয়ন্তীর নাম বসিয়ে দেন। ফলে যথাযথ নিয়মেই প্রিয়ন্তীর নামে বৃত্তির টাকা আসতে থাকে। ইতিমধ্যে প্রথম কিস্তির টাকাও উত্তোলন করে প্রিয়ন্তী।

বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টদের কাছে বিগত ৩ বছর ধরে কয়েকবার ধর্ণা  দিয়েও কোন কাজ হয়নি। এমনকি শেষমেষ প্রাথমিক শিক্ষা বিভাগের ডিজি কামরুন্নাহার এর সাথে যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি!

বিষয়টিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্ত ভোগী সিদরাতুল মুনতাহার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com