বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৭ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ১৪০ পিচ ইয়াবাসহ রানা হোসেন (২৬) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে৷ আজ সোমবার সকালে তাকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে৷ গতকাল রবিবার রাত ১০ টা ৫৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মের মোছাফির খানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে রানা হোসেনকে ১৪০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়৷ সে গাজীপুর জেলার জয়দেবপুর থানার যোগিতলা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র৷ সে একজন চিহৃিত মাদক ব্যবসায়ী এবং সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী দলের সদস্য৷ তার বিরুদ্ধে জয়বেদপুর থানায় মাদক আইনে মামলা রয়েছে৷
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com